বিপিএসসি-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন-এর ইন্তেকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বিপিএসসি-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন-এর ইন্তেকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন’ (বিপিএসসি)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “সততা, কর্মদক্ষতা, নিরপেক্ষতা ও চারিত্রিক দৃঢ়তার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসারদের কাছে তিনি একজন পথিকৃৎ। তাঁর কর্তব্যনিষ্ঠ্য জনসেবা জাতি দীর্ঘকাল স্মরণ করবে। তিনি একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব অত্যন্ত কৃতিত্বের সাথে পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”।

প্রতিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।