ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী হতে ইয়াবা ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী হতে ইয়াবা ব্যবসায়ী আটক
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি: ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী‌কে আটক করেছে ঠাকুরগাঁয়ের ডিবি পুলিশ।
১৫.০৮.২০২১ তারিখে ডিবি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে রাত ০৮.৩০ ঘটিকায়  বালিয়াডাঙ্গী থানার ০৮ নং বড়বাড়ী ইউপি অন্তর্গত বড়বাড়ী গ্রাম হতে মোঃ সোহেল রানা (২৬) পিতা- কালু মোহাম্মদ সাং- বড়বাড়ী থানা- বালিয়াডাঙ্গী জেলা – ঠাকুরগাঁও কে ৮০ পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ধৃতের ব্যবহৃত মোবাইল সেট সমেত গ্রেপ্তার করা হয়।আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশ  এসআই নবিউল ইসলাম ডিবি ঠাকুরগাঁও এর নেতৃত্বে,
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা (২৬) কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই গ্রামের পিতাঃ কালু মোহাম্মদ ছেলে।
ডিবি পুলিশ জানান সে দির্ঘদিন থেকে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অ‌ভি‌যোগ রয়েছে।ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।