× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঠাকুরগাঁও সাবেক এমপি’র নেতাকর্মীদের হাতে লাঞ্চিত আওয়ামী লীগ নেতা

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি এমদাদুল হকের নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি।

বৃহস্পতিবার রাতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হয়েছেন আওয়ামী লীগের ওই কেন্দ্রীয় নেতা।

জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় নির্বাচনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। তিনি নির্বাচনী এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের কাছে ভোট প্রত্যাশা করছেন।

সাবেক এমপি এমদাদুল হক ওই আসনের এক জন মনোনয়ন প্রত্যাশী। রবি জাতীয় নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী ঘোষণার পর সাবেক এমপি এমদাদুল হকের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এর আগেও বিভিন্ন জনসভায় সাবেক এমপি লোকজন রবিকে বাধা প্রদান করার চেষ্টা করে। গতকাল বৃহস্পতিবার ১টি মন্ডবে বক্তব্য দেয়ার সময় সাবেক এমপির লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় ও লাঞ্ছিত করেন। পরে পুলিশ প্রশাসন রবিউল ইসলাম রবি কে ওই স্থান থেকে নিরাপদে সরিয়ে নেন।

রবি অভিযোগ করে বলেন, আমি এই আসনের মনোনয়ন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে নিজ এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সৌজন্য স্বাক্ষাত করছি।

কিন্তু সাবেক এমপি এমদাদুল হকের লোকজন আমার সম্ভাব্য মনোনয়ন প্রার্থিতা ঘোষণার পর নারাজ । তাই আমাকে যেকোন জনসভায় করতে গেলেই বিপাকে পড়তে হয় । আমি পূজা মন্ডপের লাঞ্চিত হওয়ার ঘটনার বিষয়ে বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে সাবেক এমপি এমদাদুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা রবির উপর হামলা চালিয়েছে আমি অবগত নয় । একটি কুচক্রীমহল আমাকে সমাজের কাছে হোও করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছে।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা আমিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনা শুনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে রবিউল ইসলাম রবি কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে হামলাকারীদের বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..