× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁও বরুনাগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্রী আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ঘাটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুরমা আক্তার কাজল (১৭) নামে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানী ও গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে সুরমা আক্তারের চাচা কুতুব উদ্দীন ৯জনকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগে জানা যায়, বরুনাগাঁও ঘাটপাড়ার কুতুব উদ্দীনের সাথে একই এলাকার ইউনুস আলী গ্রæপের সাথে জমি নিয়ে দীর্ঘীদন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার কুতুব উদ্দীনের কলেজ পড়–য়া ভাতিজি সুরমা আক্তার কাজলকে কলেজ যাওয়ার পথে ইউনুস গ্রুপের লোকজন শ্লীলতাহানী করে ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয়। তাৎক্ষনিকভাবে সুরমাকে ঠাকুারগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..