স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের নাভারনে ট্রেনে কেটে ১ অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে ৷ সোমবার সকাল ১১টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারনের হাই বাবুর চাতালের পাশের রেল লাইনের উপর দীর্ঘক্ষন ধরে অজ্ঞাত এ যুবক বসে ছিলো সকাল ১১টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস তাকে দ্বীখন্ডিত করে চলে যায়৷
শার্শা থানা পুলিশ সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছে।



