বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

দি নিউজ ডেক্সঃ বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক (ট্রেড-২ : কুক, ইকুইপমেন্ট অ্যান্ড রুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নামঃ

সৈনিক (ট্রেড-২ : কুক, ইকুইপমেন্ট অ্যান্ড রুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর)

যোগ্যতাঃ

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

বয়সঃ

প্রার্থীর বয়স ২৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব-২০ বছর।

বেতন-ভাতাঃ

প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীরা এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে (http://sainik.teletalk.com.bd) ঠিকানায় আবেদন করা যাবে।

আবেদনের সময়ঃ

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।