× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহ প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে ছাত্র নসিমন চালকের মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ৬ মার্চ, ২০২৪
ট্রেনে কাটা পড়ে ছাত্র

ঝিনাইদহের কালীগঞ্জ বাবরা রেল গেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান (২০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। নিহত নসিমন চালক মেহেদি হাসান উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মাহবুবার রহমানের একমাত্র পূত্র ও শহীদ নূর আলী কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছে। সে লেখাপড়ার পাশাপাশি নসিমন গাড়ি চালক হিসাবে কাজ করতো।

বুধবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার মোবারকগঞ্জ রেল ষ্টেশনের দক্ষিনে বাবরা রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

বাবরা রেল গেটের গেটম্যান রুবেল মিয়া দ্যা নিউজকে জানান, নসিমন চালক প্রতিদিনের ন্যায় বুধবার সকালে পন্যবাহী নসিমন নিয়ে বকেরগাছি বাজারের দিকে যাচ্ছিলো। রেল গেট অতিক্রম করার সময় নসিমন ডান পাশে মোড় নেওয়ায় গাড়িটি রেলের পাতির সঙ্গে আটকিয়ে যায়। এসময় ৩০ মিনিট ধরে আমি এবং চালক নসিমন গাড়িটি রেল লাইন থেকে সরানোর চেষ্টা করি। এদিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনটি আসার সময় হয়ে যায়। এ সময় চালক মেহেদি হাসানকে নসিমন রেখে সরে যেতে বলে আমি গেট বন্ধ করে লাল পতাকা নাড়িয়ে ট্রেনটি থামানোর চেষ্ঠা করি। ট্রেন চালকও ট্রেন থামানোর চেষ্টা করে কিন্তু নসিমন চালক সরে না গিয়ে তখনও নসিমনের পাশ থেকে সরানোর চেষ্টা করা অবস্থায় ট্রেনে কাটা পড়ে নসিমন চালক মেহেদি হাসান দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মোবারকগঞ্জের ষ্টেশন মাষ্টার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলার বাবরা রেল গেটে এক নসিমন চালক রেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বিষয়টি যশোর জিআরপি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। এ ঘটনায় কোন মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..