তামিম  ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তামিম  ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণ করে  ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

তাঁর পিতা মোঃ শাহ্ আলম বেপারী  একজন কলেজ শিক্ষক। মাতা মোছাঃ সুলতানা পারভীন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন । তাঁর বিষয়ভিত্তিক গড় নম্বর ৯০ প্লাস। প্রসঙ্গগত: রাজারহাট উপজেলায়  ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) মোট ৮৯ জন পরীক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয় । এরমধ্যে ট্যালেন্টপুল ৪৫ জন এবং সাধারণ ৪৪ জন। উল্লেখ্য তামিম নাককাটি সরকারি প্রাথমিক  বিদ্যালয় থেকে  ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণ করে। সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় এবং সবার দোয়া প্রার্থী। তাঁর সাফল্যের জন্য পিতা মাতা ও শিক্ষক / শিক্ষিকার প্রতি সে কৃতজ্ঞ।  তামিম বর্তমানে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।