× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
টিসিবির পণ্য বিক্রি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে গ্রামের নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন ও সাধুহাটি ইউনিয়নে এ পণ্য বিক্রি করা হয়। এসময় ৫০ টাকা কেজি দরে চিনি, ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ছোলা, ৫০ টাকা দরে মসুর ডাল ও ১২০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করা হয়।

টিসিবির ডিলার মেসার্স জয় এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী ওয়াজেদ আলী বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে কমমুল্যে পণ্যসামগ্রী পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতায় একেক দিন একেক ইউনিয়নে ৫’শ পরিবারকে কম মুল্যে খাদ্যসামগ্রী দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..