× Banner
সর্বশেষ
মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার

ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুরের কানাইডাঙ্গা থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গামছা দিয়ে হাত বাঁধা ও মুখে টেপ জড়ানো ছিল। তার বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। তার বয়স অনুমানিক (৩৫) বছর।

মহেশপুর থানার এস আই মাসুদ জানান, সকালে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় ও বুকে গুলির করা হয়েছে এবং হাত বাধা আছে। দুর্বৃত্তরা অন্য কোন স্থানে হত্যা করে মৃতদেহটি ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাম পরিচয় জানা যায়নি। পরিচয় জানা গেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..