ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৫৭ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ জুলাই’২০১৭:  ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১৯ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, শৈলকুপা ৬ জন, কালিগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ১৬ জন, কোটচাঁদপুর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।