ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন
ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে।

একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সুন্দর রাখতে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দুই যুগ পুর্তি উপলক্ষে কেক কাটা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।