ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর ভূট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৪ জানুয়ারি’২০১৭ঃ নিখোঁজের ৪ দিন পর সদর উপজেলার বাজার গোপালপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  সে বাজার গোপালপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার  অফিসার-ইন-চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গত শুক্রবার সকালে শরিফুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।