ঝিনাইদহ -৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ -৩ আসনে ( মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা ) ঐক্যফ্রন্ট প্রার্থী ও জামায়াত নেতা মোঃ মতিয়ার রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

  গত রাত ২টার দিকে ঢাকা রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ ২৫টির বেশি মামলা আছে। তার বিরুদ্ধে এসব মামলায় অনেক গুলো গ্রেপ্তারি পরোয়না আছে।

মনোনয়পত্র দাখিলের পর তিনি আত্মগোপনে থেকে প্রচারনা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ঢাকা ডিবি পুলিশের সহায়তায় ঢাকার রায়ের বাজারে তার মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সে সময় তার কাছ থেকে দুটি ল্যাবটপ ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঝিনাইদহে নিয়ে আসা হচ্ছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।