ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ল্যাবরেটরি স্কুলের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে শহরের কলাবাগান মোড় এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখান অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ল্যাবরেটরি স্কুলের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান, স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফ হোসেন।

অনুষ্ঠানে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।