ঝিনাইদহ কালীগঞ্জে ৩ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ কালীগঞ্জে ৩ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সুন্দরপুর-দূর্গাপুর ও ত্রিলোচানপুর ইউনিয়নের মাঝে চিত্রা নদীর ব্রীজ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

উদ্বোধন শেষে সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে আমতলা নামক স্থানে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঐ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার , জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ আওয়ামী-যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর-প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা,সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগনেতা লিয়াকত আলী খান লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ হোসেন, সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্রমূখ।

ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিখিল দত্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।