× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পিআইডি

বাংলাদেশে বিচারকাজ হয় না, এমন অপমানজনক কথা সহ্য করা হবে না -আইনমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশে বিচারকাজ হয় না

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। বিচারক যে রায় দেন তা সবাইকে মেনে নিতে হবে। বাংলাদেশে বিচারকাজ হয় না। এটি অপমানজনক কথা। এমন অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  কুটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মাদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিচারকাজ হয় না এমন অপমান সহ্য করা হবে না।

অ্যাডভোকেট আনিসুল হক আরও বলেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ফের শেখ হাসিনা ও তার সরকারকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইসচেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর ৫২ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি বুঝিয়ে দেন আইনমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..