ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে ৪৫ পিস ইয়াবাসহ বাসের চালক বিশ্বজিত দাস বাচ্চু(৪৫) কে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।
আটককৃত বিশ্বজিৎ শহরের পুর্ব কাটপট্টির বাসিন্দা মৃত. অনিল কুমার দাসের ছেলে। ডিবির এসআই হেলাল, এএসআই জালাল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বজিৎকে নিজ বাসা থেকে আটক করে।
বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, একাধিকবার এই চালক বিশ্বজিৎ মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। বিশ্বজিতের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হবে বলে ডিবির এস আই শফিউদ্দিন খান নিশ্চিত করেছেন।



