এবছরই প্রথম একসাথে নামাজ আদায় করতে পারেনি বন্দিরা

এবছরই প্রথম একসাথে নামাজ আদায় করতে পারেনি বন্দিরা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে প্রতিবছরের মতো ঈদের দিনটিতে বিশেষ খাবার পেলেও এবার একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারেননি বন্দিরা। তারা নিজ নিজ সেলে নামাজ আদায় করেছেন। রোববার (২৩ মে) পর্যন্ত কারাগারে বন্দির সংখ্যা ছিল ৮ হাজার ৭০০ জন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, প্রতিবছর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে বিশাল দু’টি মাঠে বন্দিদের নিয়ে একযোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার তারা নিজ নিজ সেলেই নামাজ পড়েছেন।

ঈদে বন্দিদের খাবারের বিষয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে মুড়ি আর পায়েস দিয়ে ঈদ উদযাপন শুরু করেছে বন্দিরা। দুপুরে বন্দিরা সাদা ভাত, রুই মাছ আর আলুর দম পাবেন। আর রাতের বিশেষ আয়োজনে তারা পাবেন পোলাও, গরু বা মুররির মাংস, ডিম, মিষ্টান্ন ও পান-সুপারি।

বিশেষ দিনে কেরানীগঞ্জ কারাগারের বন্দিরা পরিবারের পাঠানো খাবার খেতে পারলেও এবার করানোর জন্য সেটা সম্ভব হচ্ছে না। বন্দিদের সঙ্গে পরিবারেরও সাক্ষাৎ বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।