জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে ৪শ মোটর শোভাযাত্রায় স্বাগত জানালেন সোহাগ খান

জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে ৪শ মোটর শোভাযাত্রায় স্বাগত জানালেন সোহাগ খান
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফকে সোমবার দুপুরে শহরের বদরপুর মোড় থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়েছে।
ফরিদপুর- ২ আসনের উপ-নির্বাচ‌নে প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র, বাংলা‌দেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কৃ‌ষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর থেকে সালথায় আসার সময় সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও আটঘর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান ‌মো: শহীদুল হাসান খান সোহাগের নেতৃত্বে প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
এসময় ‌মো: শহীদুল হাসান খান সোহাগ বলেন, ফ‌রিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মাদ ইশতিয়াক আরিফের সালথায় আগমন উপলক্ষে আমি ৪ শতাধিক মোটর সাইকেল নিয়ে তাদের স্বাগত জানাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর থেকে তাদের স্বাগত জানিয়ে সালথায় নিয়ে আসি। এসময় উপনির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার প্রানপ্রিয় নেতা শাহদাব আকবর লাবু চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবে। সেই লক্ষে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।