করোনা ভাইরাসের কারণে ‘জি-সেভেন’ শীর্ষ সম্মেলন বাতিল

করোনা ভাইরাসের কারণে ‘জি-সেভেন’ শীর্ষ সম্মেলন বাতিল

করোনা ভাইরাসের কারণে আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠেয় ‘জি-সেভেন’ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ক্যাম্প ডেভিডের পরিবর্তে সাত দেশের শীর্ষ নেতারা নির্ধারিত সময়ে একটি ভিডিও কনফারেন্সে আলাপ-আলোচনা করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, মুখোমুখি বৈঠকের পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জি সেভেন’ বৈঠক অনুষ্ঠত হবে। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে ‘জি-সেভেন’ গঠিত হয়েছে।

মার্কিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৪০ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ২১৭ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে এ ভাইরাসের সংক্রমণ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।