× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত।

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।

এ সময় ১১ জনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে মুকিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, হৃদয়, লাল মিয়া, আজিজ, নাছির, উজির, আলো, রায়হান, ইছানবী জাহাঙ্গীরসহ ১৪ জন আহত হন।

আওয়ামী লীগ সমর্থকরা আহতদের হাসপাতালে যেতে বাধা দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমানের সমর্থকরা দুপুরে ভোট চাইতে গেলে  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুর রহমান মণ্ডলের সমর্থকরা মাদারের চর এলাকায় তাদের বাধা দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আওয়ামী  লীগ সমর্থিত প্রার্থী শহিদুর রহমান মণ্ডলের সমর্থকরা ধাওয়া করে।

পরে বিকেল ৪টার দিকে মুকিরচর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ১৪ জন আহত হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..