× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

নিজস্ব প্রতিবেদক

জাপা নেতার বিএনপিতে যোগদান নিয়ে বরিশাল তোলপাড়

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
জাপা নেতার বিএনপিতে যোগদান

গত সতেরো বছরে স্বৈরাচারী আওয়মাীলীগ সরকারের অন্যতম সহযোগী দল জাতীয় পার্টির নেতা বিএনপিতে যোগদান করায় তৃণমূল বিএনপি ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নে এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দেন বরিশাল ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান। ওই নেতা হলেন জাতীয় পার্টির বাকেরগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ সবুজ।

গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে কামিয়েছেন শতকোটি টাকা। এখন নিজেকে নিরাপদ রাখতে বিএনপিতে যোগদান করেছে সবুজ হাওলাদার এমনটাই বলছে স্থানীয়রা।

৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ইউনিয়নের কামারখালি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় আবুল হোসেন খানের হাতে ধানের শীষের প্রতীকী দিয়ে যোগদান করেন জাতীয় পার্টি নেতা সবুজ হাওলাদার। তার এই যোগদানের পরেই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের কাজলা কাঠি গ্রামের বাসিন্দা মোস্তাফিজ হাওলাদার হাওলাদার বলেন, গত সতেরো বছর দাঁড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ হাওলাদার ও এই সবুজ হাওলাদার বিএনপি নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়েছে। যে লোক বিএনপি নেতাকর্মীদের নামের তালিকা করে রাজনৈতিক মামলায় জড়িয়ে দিতো সে এখন যদি হয় বিএনপির সদস্য। এটা মানতে কষ্ট হচ্ছে দলের দুর্দিনের নেতাকর্মীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ হাওলাদার হলেন বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিনের পারিবারিক সদস্য। গত সতেরো বছরে দাঁড়িয়াল ইউনিয়ন, বাকেরগঞ্জ উপজেলা ও বরিশাল আদালত চত্বরে রুহুল আমিন হাওলাদারের ক্ষমতায় বিএনপি নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়েছে এই সবুজ হাওলাদার। এমনকি স্বর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদ হাওলাদারের পক্ষে প্রকাশ্যে জাল ভোট দিয়ে তাকে বিজয়ী করে এই সবজু হাওলাদার। এছাড়া গত সতেরো বছরে রুহুল আমিন হাওলাদারের ক্ষমতার প্রভাব খাটিয়ে টিআর,কাবিখা,কাবিটা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করতেন এই সবুজ হাওলাদার।

এরকম একজন ব্যক্তি বিএনপিতে যোগদান করায় দলের ভোট কমবে বলে জানান স্থানীয়রা। এ-সব বিষয়ে জানতে আবুল হোসেন খানের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি তিনি। আর দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার ও সাধারণ সম্পাদক মনির হাজ্বী কোনো মন্তব্য করতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..