মেহের আমজাদ,মেহেরপুর (১৪-১২-১৭)ঃ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ জাতীয় যুব গেমস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রমজান আলী, আনোয়ারুল হক শাহী, সাইফুল ইসলাম পল্টু, মোস্তাফিজুর রহমান বাবু, সৈয়দ এহসানুল কবীর প্রমুখ।
আগামী ১৮ই ডিসেম্বর সকাল ১০ টার সময় জাতীয় যুব গেমস উদ্বোধনী উপলক্ষে মেহেরপুর জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে।



