একদিনে সারাদেশে ১৯১ ব্যবসা প্রতিষ্ঠানে ৬ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

একদিনে সারাদেশে ১৯১ ব্যবসা প্রতিষ্ঠানে ৬ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্যে কারসাজি ও নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, ধার্য করা মূল্যের অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করায় পাইকারি ও খুচরা বাজারে ১৯১টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৬ লাখ ৩৬ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌রের পরিচালক ( প্রশাসন ও অর্থ) শামীম আল মামুনের তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার (২৮ এপ্রিল) ৮৮টি  বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।

অভিযা‌নে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও  সহকারী পরিচালক, আব্দুল জব্বার মন্ডল, রোজিনা আক্তার, ইন্দ্রনি রায়, মো. মাগফুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদা আক্তার। এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, সরবরাহের যেকোনো পর্যায়ে কোন অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয়পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও নিত্যপণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।