জর্ডানে আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ : নিহত ১৩

জর্ডানে আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ : নিহত ১৩

জর্ডানে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ২৫০ জন।

ট্যাংকারে করে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিয়ে যাওয়ার সময় তা ক্রেন থেকে পড়ে জাহাজের ডেকে আছড়ে পড়ে লিকেজ হয়। এর পর গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানি করা ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহণের সময় ক্রেন থেকে পড়ে লিকেজ হয়ে যায় এবং গ্যাস ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে পড়া অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১৯৯ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।