পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম উপজাতি দানি

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম উপজাতি হচ্ছে ‘দানি’ উপজাতি। এই উপজাতির মধ্যে প্রচলন রয়েছে অদ্ভুত কিছু রীতি। কোনো আত্মীয় মারা গেলে এই দানি উপজাতির নারীদের হাতের আঙুল কেটে দেওয়া হয়। পুরুষরা পরেন অদ্ভুত পোশাক। পুরুষদের সেই বিশেষ পোশাকের নাম কোটেকা।

এই উপজাতির মানুষরা বছরে একটি অদ্ভুত উৎসবে অংশ নিয়ে থাকেন। ওই অঞ্চলের অন্যান্য উপজাতির মানুষদের সঙ্গে তারা একটি ছদ্ম যুদ্ধ করে থাকে। যার নাম বালিয়েম ভ্যালি ফেস্টিভ্যাল। দানি, ইয়ালি ও লানি উপজাতির মানুষরা এই সময় পুরোদস্তুর যুদ্ধের সাজে নিজেদের সাজিয়ে তোলে। ইন্দোনেশিয়ার পশ্চিম নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে বাস এই দানি উপজাতির। মার্কিন ফিলানথ্রপিস্ট রিচার্ড আর্চবোল্ড ১৯৩৮ সালে অভিযানের সময় এই উপজাতির খোঁজ পান।  জনজীবনের সঙ্গে তাদের কোনো যোগ নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।