রাণীনগরে সামাজিক জনদূরত্ব বজায় রাখতে বৃত্ত অঙ্কন 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস রোধে সামাজিক জনদূরত্ব কিভাবে বজায় রেখে চলতে হয় এসর্ম্পকে প্রচার অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।
শুক্রবার বিকেলে উপজেলার সদরসহ বিভিন্ন এলকায় বিভিন্ন ফার্মেসির সামনে জনদূরত্ব বজায় রাখতে বৃত্ত অঙ্কন একে দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, উপজেলা জুড়ে ইতিমধ্যে সবগুলো হাট/বাজার বন্ধ করে দেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া চা-স্টল, খাবার হোটেল, রেস্টুরেনসহ সবগুলো দোকান বন্ধ করেও দেয়া হয়েছে। তবে বাজারে খুলে রাখা নিত্য প্রয়োজনীয় ফার্মেসী ও কাচামালের দোকানে কিভাবে দূরত্ব বজায় রাখাতে হবে তা জনগনকে সচেতন করতে প্রতি তিন ফিট পর পর দ্বাড়াতে চিত্রাঙ্কন করে দেওয়া হয়। এই দূরত্ব সামাজিক ভাবেও বজায় রাখতে ও মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা।
এছাড়া বিকেলে রাণীনগর উপজেলার সদরে জিবানু নাশক স্প্রে করার উদ্বোধন করা হয়। এই জিবানু নাশক প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।