ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের বাসিন্দা, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা সৈয়দ মনসুর আহমদের মাতা মোছাম্মৎ মুহিবুন নেছা ইন্তেকাল করেছেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় বার্ধক্যজনিত কারনে সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর। তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর নিজ গ্রাম সিংচাপইড় জামে মসজিদ সংলগ্ন মাঠে যানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। যানাজায় ইমামতি করেন মরহুমার বড় পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সৈয়দ আবুল ফজল মুহাম্মদ ইয়াহইয়া।
যানাজায় গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মুহাম্মদ ইব্রাহিম, দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মুহাম্মদ খালিদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান নোমানী, শিক্ষক আ.স.ম আলা উদ্দিন, শিক্ষক মুফতি আলী হায়দার, সিংচাপইড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদী, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ মাশহুদ চৌধুরী, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, ভাইস প্রিন্সিপাল হাফিজ জাকির হোসাইন, আল-মুনির জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আকবর আলী, খরিদিচর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ কুরশী, দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোশাহিদ আলী, দোলারবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুনাইদ আহমদ, দি এইডেড হাইস্কুলের শিক্ষক মাওলানা আলা উদ্দিন, রশিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাছিত, আল-হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরী, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিয়াজুল ইসলাম তালেবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, সিংচাপইড় গ্রামের বাসিন্দা কাজী মাওলানা সৈয়দ মনসুর আহমদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ।
বুধবার এসোসিয়েশনের সভাপতি, সাংবাদিক সারোয়ার হোসেন সুজনের প্রেরিত শোক বার্তায় এসোসিয়েশন নেতৃবৃন্দরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

