× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

চড়া সুদ প্রথা ও দাদন ব্যবসা বাতিলের দাবিতে নৌকা মাথায় গণভবন যাত্রা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ চড়া সুদ প্রথা ও দাদন ব্যবসা বাতিলের দাবিতে মাথার ওপর বিশাল নৌকা, জাতীয় পতাকার মতো করে বানানো পাঞ্জাবি, মাথায় বাঁধা পতাকা আর পিঠের ওপর বিশাল ব্যাগ ঝুলিয়ে গণভবনের উদ্দেশে যাত্রা করল সুজন বিশ্বাস নামের কলেজ ছাত্র।

গত বুধবার সকাল ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জ এম ইউ কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র  সুজন বিশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবনের উদ্দেশে বাইসাইকেল যাত্রা শুরু করেন। এসময়  ও গ্রামবাসীরা তাকে বিদায় জানান।

তার এই যাত্রা সম্পর্কে জানতে চাইলে সুজন বিশ্বাস বলেন, ‘দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়ছেন ঝিনাইদহের নিম্ন আয়ের মানুষ। সুদ ও চক্রবৃদ্ধি সুদের বেড়াজালে এরই মধ্যে ভিটেমাটি হারিয়েছেন অনেকে। টাকা দিতে না পারায় কয়েকটি পরিবার পালিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। কেউ কেউ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দিনের পর দিন। আর অসাধু মহাজনদের অত্যাচারের প্রতিকারও মিলছে না কোথাও।

তিনি আরো বলেন, ঝিনাইদহের নিম্ন আয়ের মানুষ নিজেদের জীবন ও জীবিকার জন্য টাকা ধার নিয়ে পড়েছেন বিপাকে। স্বর্ণালঙ্কার, জমি, স্বাক্ষর করা ব্যাংকের চেক বই ও নন জুডিশিয়াল স্ট্যাম্প বন্ধক রেখে সুদখোর মহাজনরা অভাবী মানুষদের টাকা দেয়। অভাব-অনটনের কারণে গরিব মানুষেরা ধার-কর্য করে পরবর্তীতে দ্বিগুণ কিংবা তিনগুণ টাকা পরিশোধ করেও অনেকেরই মেটেনি দেনার দায়। কখনো কখনো পাওনা টাকার দোহাই দিয়ে জব্দ করা হচ্ছে ভিটেমাটি অথবা গোয়ালের গরু। এই অবস্থা থেকে গ্রামবাসীকে রক্ষা করার জন্যই সুজন বিশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার জন্য ঢাকার উদ্দেশে  রওনা হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..