× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

চৌদ্দগ্রামে অস্ত্র সহ যুবলীগ নেতা আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

কুমিল্লা প্রতিনিধিঃ জেলার চৌদ্দগ্রাম থানার ফেলনা গ্রামের মো. ইমাম হোসেন ও ছাতিয়ানী গ্রামের মো. আবুল খায়ের মজুমদার নামের যুবলীগ নেতাদেরকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা ও ছাতিয়ানী গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় তথ্য মতে আটককৃতরা হলো- মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগ নেতা ও ফেলনা গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪০) ও একই ইউনিয়নের যুবলীগ নেতা ছাতিয়ানি গ্রামের মৃত. আবদুস সালামের ছেলে মো. আবুল খায়ের মজুমদার (৪২)।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডার মেজর মো. খুরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের দুজনকে আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..