চির নিদ্রায় শায়িত হবিগঞ্জের উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক

চির নিদ্রায় শায়িত হবিগঞ্জের উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ বিশিষ্ট শালিস বিচারক ও সদর উপজেলা থেকে কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান গত রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

হবিগঞ্জ সদর উপজেলা থেকে কয়েক বারের নির্বাচিত সফল চেয়ারম্যান বিশিষ্ট শালিস বিচারক,পরোপকারী সমাজ সেবক সৈয়দ আহমদুল হক (পৈলের সাব) গত শুক্রবার রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকাল ৩.১০ মিনিটে পৈল নতুন বাজার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মহুমের ছোট ভাই সৈয়দ সাজিদুল হক পীর সাহেব।পরোপকারী এই নেতাকে শেষ বিদায় জানাতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জমায়েত হন কয়েক হাজার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে পৈল নতুন বাজার।

তার জানাজার নামাজে অংশ নেন বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীর, হবিগঞ্জ জেলা আ’লীগের সভাপতি হবিগঞ্জ-৩(সদর-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২(বানিয়াচং আজমিরিগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ আলহাজ্ব শাহ নেওয়াজ মিলাদ গাজী, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমানসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।