ঝিনাইদহে বিনামুল্যে ৩ শতাধিক দুস্থ-অসহায়দের চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা সুশীল সমাজ’ এই শ্লোগানকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শহীদ মমিন স্মৃতি সংঘ ক্লাব। দিনব্যাপী এ ক্যাম্পে ওই এলাকার ৩ শতাধিক দুস্থ-অসহায় রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবা প্রদান করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শাহীন ঢালীসহ ঝিনাইদহ সরকারী ম্যাটসের শিক্ষার্থীরা। এসময় রোগীদের বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। সেসময় ক্লাবটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সম্পাদক আলম হোসেন, সদস্য মুজাহিদ পল্লব, হামিদুর, সজিব হোসেন, মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।