চাঁদপুরের কচুয়ায় কম্বল বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, কচুয়ার আগামী দিনের নৌকার কান্ডারি, জ্বালানি আইন ও পলিসি বিশেষজ্ঞ জননেতা ডঃ সেলিম মাহমুদ।
২৩ জানুয়ারি প্রথমে সকাল ১০.৩০ এ কচুয়ার ২ নং পাথৈর ইউনিয়ন আটোমোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন। এরপরে ৩ নং বিতারা ইউনিয়ন শিমুলতলী মোড়ে কম্বল বিতরন করেন।সর্বশেষ ৬ নং কচুয়া (উত্তর) ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরন করেন দুপুর ১ টায়।
উক্ত সফরে তিনি কচুয়ার গরীব দু:খী মেহনতী মানুষের জন্য তিন হাজার কম্বল বিতরন করেন। দুপুরের পরে কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ড. সেলিম মাহমুদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।
সেখানে ২০ হাজারের অধিক মানুষ ড. সেলিম মাহমুদকে স্বাগতম জানান। উল্লেখ্য এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভার মেয়র, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, কচুয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সভাপতি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ছাত্রলীগ, যুবলীগের স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর হোসেন জুয়েল। ড. সেলিম মাহমুদ জনসভায় বলেন ” আমার জীবনের যা কিছু অর্জন তার সবকিছুই মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমি আপনাদের ভাই, আপনাদের পাশেই আছি সারাক্ষন। আমি জনসেবা করতে এসেছি। আপনারা সবাই বংবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ” উল্লেখ্য গত ১৪ জানুয়ারি ৭৫০০ কম্বল বিতরণের পর আজ ২৩ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে তিনি ৩০০০ কম্বল বিতরন করেন।


