× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

চলন্ত মটর সাইকেলে সেলফি তুলতে প্রাণ গেল যুবকের : গুরুতর আহত ২

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে চলন্ত পালসার মটর সাইকেলে নিয়ে উড়ে চলছিল চঞ্চল (১৭), সোহেল (১৮) ও আমিনুর (১৮) নামে তিন বন্ধু। এক সময়ে তারা বেনাপোলের বাইপাস সড়কে এসে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে সজোরে গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মটর সাইকেল চালক চঞ্চল।

ঘটনাটি ঘটেছে শনিবার বেলা দেড়টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এ ঘটনায় গুরুতর আহত হয় নিহতের দুই বন্ধু মটর সাইকেল আরোহী সোহেল রানা (১৭) ও আমিনুর (১৮)। নিহত চঞ্চল ছোটআঁচড়া গ্রামের শহিদুলের ছেলে। আহতরাও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে তিন বন্ধু একটি মটর সাইকেলে করে ঘুরছিল। নিজ বাড়িতে ফেরার পথে ছোট আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে চালক এক হাত দিয়ে বাইক চালাচ্ছিল। আর অন্য হাত দিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে মটর সাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগের ডাক্তার চঞ্চলকে মৃত্যু ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ও আহত ২জন যশোর জেনারেল হাসপাতালে রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, শনিবার দুপুরের দিকে মটরসাইকেল দূর্ঘটনায় আহত তিন যুবককে হাসপাতালে আনেন বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসপাতালে আনার আগে চঞ্চলের মৃত্যু হয়েছে। আহত দু’জনের অবস্থাও আশষ্কাজনক।


এ ক্যটাগরির আরো খবর..