ভোলার চরফ্যাসনে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলার চরফ্যাসনে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  ভোলার চরফ্যাসনে ৪০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জিকু(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক জাহিদুল ইসলাম জিকু একই গ্রামের মৃতঃ আব্দুল সহিদ সরদারের ছেলে। এবং ওমরপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিজনের ভাগ্নে বলে জানাযায়।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম জিকু নামের এক যুবককে ৪০ পিচ ইয়াবা সহ আটক করেন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন,৪০ পিস ইয়াবাসহ আটক যুবক জাহিদুল ইসলাম জিকুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।