× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত-১

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নে বেড়ির উপর টেম্পুর নিচে চাপা পড়ে চালক মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস(২৭) নিহত হয়েছে।
বুধবার(২৭নভেম্বর) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের বকসী এলাকায় বেড়ীবাধের উপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঃ খালেক মাঝীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে অলিম্পিক কোম্পানীর একটি টেম্পু বিভিন্ন মাল নিয়ে, চরকলমী বকসী এলাকার বেড়ী দিয়ে বকসী লঞ্চঘাটে যাওয়ার জন্য মোড় দিয়ে ব্রীজে উঠলে বিপরীত দিক থেকে হঠাৎ একটি নসিমন আসলে চালক টেম্পুটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় টেম্পুটি উল্টে গিয়ে চালক নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..