× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ঘর থেকে গায়েব ফোন জঙ্গলে, গ্যালারিজুড়ে বাঁদরের সেলফি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
বাঁদরের সেলফি

২০ বছর বয়সী জ্যাকরিদজ রডজি মালয়েশিয়ার বাসিন্দা। রাতে ঘুমানোর আগে মাথার পাশে ফোনটি রেখেছিলেন। সকালে লাপাতা।

রডজির কথায়, ‘চুরি-ডাকাতির কোনো লক্ষণই ছিল না। ঘরে সব রয়েছে, শুধু ফোনটা নেই। মনে হচ্ছে যেন কোনো জাদুবলে গায়েব হয়ে গিয়েছে আমার মোবাইল।’

নিজের ফোন ট্র্যাক করেন রডজি দেখে তাঁর বাড়ির পেছনের জঙ্গলে ফোনের লোকেশন আছে। সে অনুযায়ী গিয়ে ফোন খুঁজেও পান মোবাইল। কিন্তু কিভাবে ফোনটা জঙ্গলে পৌঁছল, কিছুতেই সেটা বুঝতে পারছিলেন না রডজি।

সেই সময় মজা করে রডজির এক কাকা বলেন, ‘ফোন খুঁজে দেখ, হয়তো চোরের ছবি পেয়ে যাবি।’ কাকার কথায় হেসে ফেললেও একবার ফোনে গ্যালারি চেক করতে যান রডজি। তাতেই চোখ ছানাবড়া হয় তার। হাসবেন, না কাঁদবেন, বুঝে পান না রডজি। তিনি দেখেন, তাঁর ফোনের গ্যালারিজুড়ে আছে একদল বাঁদরের নানা অঙ্গভঙ্গির ছবি। রয়েছে বাঁদরদের বিভিন্ন পোজের সেলফি ও ভিডিও। তাজ্জব হয়ে যান রডজি ও তাঁর কাকা। তাঁদের ধারণা, জঙ্গলের মধ্যে যে গাছের নিচ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে, সেখানকারই বাসিন্দা এই বাঁদরের দল।

রডজির কথায়, ‘আমার ধারণা, রাতে জানালা খোলা পেয়ে কোনো বাঁদর আমার ঘরে ঢুকে পড়ে। তারপর তুলে নিয়ে গেছে মোবাইল ফোনটি। শখ মিটিয়ে ছবি তুলেছে। ভিডিওতে দেখলাম, একজন আমার ফোনটা খেয়েও নিতে চেয়েছে দারুণ খাওয়ার জিনিস ভেবে। হয়তো ফটো সেশনের সময় ওদের হাত থেকেই মোবাইল ফোনটা পড়ে যায়। সেটাই আমি কুড়িয়ে পেয়েছি।’

টুইটারে বাঁদরের দলের এসব কীর্তিকলাপ শেয়ার করেছেন মালয়েশিয়ার ওই ছাত্র। তিনি জানিয়েছেন, এমন জিনিস শতকে এক-আধবার দেখা যায়। চোখে না দেখে শুধু শুনলে মনে হবে আজগুবি গল্প, যেমনটা প্রথমে রডজির পরিবারের সঙ্গে হয়েছিল। কেউ নিজের চোখে না দেখলে এমনটা যে হয়, বিশ্বাসই করতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..