× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

গ্রেফতার অভিযান কাউন্সিল বাধাগ্রস্ত করতে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে সরকার নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জুয়েল, কাজল, সাইফুল, জামাল ও মুন্না নামে পাঁচজন কর্মীকে আটকের পর রাতে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতাকে কণ্টকমুক্ত করার লক্ষ্যেই আতঙ্ক সৃষ্টি করতে এবং বিএনপির কাউন্সিলকে বাধাগ্রস্ত করার গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের গ্রেফতার করেছে।’

সরকার ‘অশুভ পরিকল্পনা’ বাস্তবায়নের জন্য দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দেশের বৃহত্তম জনপ্রিয় একটি রাজনৈতিক দল। দলের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে প্রতিদিনই নেতাকর্মীরা সাংগঠনিক কাজে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসা-যাওয়া করেন। বৃহস্পতিবার কার্যালয়ের সামনে থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

আগামী মাসের ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। যদি এখনো স্থান নির্ধারণ করতে পারেনি দলটি।


এ ক্যটাগরির আরো খবর..