× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আজ বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত মতবিনিময় সভায় সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের কাছে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে; তবে কোরবানি ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাক্রমে এই সময় সমন্বয় করা যেতে পারে। ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন। পাশাপাশি তারা সরকারের কাছে কিছু সুপারিশ ও দাবি পেশ করেন। মন্ত্রী ব্যবসায়ীদের সাময়িক সময়ের জন্য সরকারকে সহযোগিতার অনুরোধ করেন এবং তাদের দাবিসমূহ নিয়ে আলোচনার কথা বলেন।

মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে; গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


এ ক্যটাগরির আরো খবর..