গৌরনদীতে গণহত্যা দিবসের আলোচনা সভা

গৌরনদীতে গণহত্যা দিবসের আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধিঃ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলা হলরুমে নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জি। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।