× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

সাপাহারে গৃহবধুর মাথার চুল কেটে পাশবিক নির্যাতন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
গৃহবধুর চুল কেটে নির্যাতন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেসমিন (৩৩) নামে এক গৃহবধুর উপর পাশবিক নির্যাতন চালিয়ে মাথার সমস্ত চুল কেটে ফেলে দেওয়ার পর স্থানীয় লোকদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নির্যাতিত গৃহবধুকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন সাপাহার যুব মহিলা লীগের নারী নেত্রী নুরে জান্নাত ময়না।
অসহায় গৃহবধু জেসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁনপুর সাহেব গ্রামের নূরল ইসলামের মেয়ে।
যুব মহিলা লীগের নেত্রী বলেন, সাংবাদিকদের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারি পাশবিক স্বামীর নির্যাতিত অসহায় মহিলাটি সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে। তখন মাগরিবের নামাজ পড়ে ছুটে যাই স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে এক নজর দেখার জন্য। ওই অসহায় মহিলার কোন নিকট আত্মীয় বা কেউ নেই তার পাশে এমনকি মেডিকেল হতেও খাবার কোন ব্যবস্থা করা হয়নি মেয়েটির জন্য তখন খাওয়ার ব্যবস্থা সহ থালা গ্লাস নিজ উদ্যোগে নিজের থেকেই তাকে দিয়ে আসি।
জানা যায়, উপজেলার হাপানিয়া গ্রামের হোসেন আলীর ছেলে রফিকুল ইসলাম এর সাথে প্রায় এক বছর আগে বিবাহ সম্পন্ন হয় তার। বিয়ের পর দু’তিন মাস ভালো ভাবেই কেটেছে তাদের দাম্পত্ত জীবন। এর পর থেকেই শুরু হয় স্বামী ও শাশুরি কর্তৃক মানুষিক, শারীরিক সহ নানা ধরনের পাষবিক নির্যাতন। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে ২৩ মে পার্শ্ববর্তী এক ধর্ণাঢ্য ব্যাক্তিকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট কুৎসার রটানোর জন্য ওই গৃহবধুকে কুপ্রস্তাব দেন তার স্বামী রফিকুল ইসলাম। একজন নিরাপরাধীর ব্যাক্তির বিরুদ্ধে কুৎসার রটানোর মত জঘন্যতম স্বামীর দেয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে ওই গৃহবধু। যার কারনে তার উপর স্বামী কর্তৃক চালানো হয় পৈশাচিক নির্যাতন।
শারীরিক নির্যাতন সহ্য করেও স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে ওই গৃহবধুর মাথার সমস্ত চুল কাচি দিয়ে কেটে ফেলে দেয় তার পাষন্ড স্বামী। এসময় তাকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানুসিক নির্যাতন চালানো হয় এবং ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি দেওয়া হয়। এ ঘটনা লোক মাঝে জানাজানি হলে তাকে প্রানে মেরে ফেলারও হুমকি দেয় তার স্বামী ও শাশুড়ি। স্বামী ও শাশুড়ির হুমকির প্রেক্ষিতে নিজের প্রান হারানোর ভয়ে ঘটনাটি তিনদিন ধরে গোপন রাখে ওই গৃহবধু।
গতকাল সোমবার বিকেলে ওই গৃহবধু পুকুর ঘাটে গেলে এলাকাবাসীর মাঝে ঘটনাটি জানাজানি হয়। এরপর থেকেই গৃহবধুর স্বামী ও শাশুড়ি পালাতক রয়েছে। মেয়েটির শারীরিক অবস্থা অবনতি দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ আজ বিকালে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখে যান।
নারী নেত্রী সাপাহার উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নুরে জান্নাত ময়না ঐ অসহায় গৃহবধূকে তার অনুভূতির কথা জিজ্ঞেস করলে সে মৃদু সুরে বলে আমার যা হবার তা হয়ে গেছে কিন্তু তার পাষণ্ড স্বামীর ন্যায্য বিচার সংশ্লিষ্ট কৃর্তপক্ষের নিকট দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..