× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

গাজীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে জখম প্রবাসীর স্ত্রীকে

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
গাজীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে জখম প্রবাসীর স্ত্রীকে

নিজস্ব সংবাদদাতাঃ গাজীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লেবানন প্রবাসী চান মিয়ার স্ত্রী জিয়াসমিন আক্তার (৩০) কে কুপিয়ে জখম করেছে মাদকসেবি।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরের সাকাশ্বর এলাকায় গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর।

সাকাশ্বর এলাকায় প্রবাসীর স্ত্রী জিয়াসমিন আক্তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মাদকসেবি খোকন হোসেন জিয়াসমিনকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে।

এ ঘটনায় এলাকাবাসী খোকন হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। প্রবাসীর স্ত্রী জিয়াসমিন আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা শিন শিন জামান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সাকাশ্বর এলাকার চিহ্নিত মাদকসেবি খোকন দীর্ঘদিন ধরে জিয়াসমিনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গতকাল শনিবার সকালে বাড়িতে একা পেয়ে তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

এসময় জিয়াসমিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে খোকন হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে খোকনকে গ্রেপ্তার করেন।

পরে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় জিয়াসমিনকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরার শিন শিন জামান হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..