বেনাপোল সীমান্তে ৪০ কেজি গাঁজাসহ আটক মালেক

বেনাপোল সীমান্তে ৪০ কেজি গাঁজাসহ আটক মালেক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ৪০ কেজি গাঁজাসহ মালেক (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
মালেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের করিমের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে ওই এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মালেককে আটক করা হয়।
বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।