× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তেঁতুলিয়ায় গরু গোসল করাতে গিয়ে নদীতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২০
গরু গোসল করাতে গিয়ে মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে ডুবে রাজিউল ইসলাম বাঙালী (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

০৮ জুন (সোমবার) সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহন ইউনিয়নের বালাবাড়ি এলাকায় গরুকে গোসল করাতে গিয়ে নদীর পানিতে ডুবে রাজিউল ইসলাম বাঙালীর মৃত্যু হয়। সে ওই এলাকার এমাজ উদ্দীনের ছেলে।

শালবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, রাজিউল প্রতিদিন গরুকে নদীতে গোসল করাতে নিয়ে যায়। আজো সে নদীতে গরুকে গোসল করাতে নিয়ে যায়। গরুকে গোসল কটানোর পর গরু বাড়িতে ফিরে আসলেও সে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে স্থানীয়রা ওই শারীরিক প্রতিবন্ধীর মৃতদেহ নদীর পানিতে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় রাজিউল নদীর পানিতে ডুবে মারা গেছেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ওই শারীরিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত যানা যাবে। এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..