× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পি আই ডি

গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর স্বাস্থ্য উপদেষ্টার গুরুত্বারোপ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় সেবার মান, ওষুধ প্রাপ্তি, চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান এবং কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য উপদেষ্টা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি চিকিৎসা শিক্ষার গুণগত মান বজায় রাখা, মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

এসময়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..