× Banner
সর্বশেষ
দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭ থ্যালাসেমিয়া ও বিরল রোগীদের জন্য জাতীয় ডাটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের পশ্চিমবঙ্গে সন্দেহভাজন হামিদ মন্ডলকে গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা নিয়ে তদন্ত ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া তোফাজ্জল হোসেনসহ গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ রিট আবেদন দায়ের করা হয়।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা-৯টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা। পরে ‘চোরের গ্যাং’ শনাক্ত করতে তাকে জেরা করা হয়। তিনি কয়েকজনের ফোন নম্বর মুখস্থ বলেন, যেগুলোর সত্যতা পাওয়া যায়। এতে তাকে ‘চোর’ হিসেবে উপস্থিত ছাত্রদের সন্দেহ বাড়ে। পরে তাকে পিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়।

পরে দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয়। এক শিক্ষার্থী একে ‘আবরারের চেয়েও মারাত্মক’ বলে অভিহিত করেন। মারধরের কারণে তার পা বেয়ে রক্তের ফোটা মেঝেতে পড়েছিল বলেও জানা যায়। একসময় তার অবস্থার অবনতি ঘটলে রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..