× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে নতুন বিধিনিষেধের বিস্তারিত প্রকাশ করেছেন ওবামা

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে মঙ্গলবার নতুন বিধিনিষেধের বিস্তারিত প্রকাশ করেছেন। হোয়াইট হাউজে এই ঘোষণা দিতে গিয়ে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন ওবামা। তিনি বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে `নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত` দেওয়া বন্ধ করতে হবে।

অস্ত্র ক্রয়ে বিধিনিষেধের ব্যাপারে কংগ্রেস বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের বলে এই ব্যবস্থা নিচ্ছেন ওবামা। এই বিধিনিষেধের কেন্দ্রবিন্দুতে থাকবে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া বা `ব্যাকগ্রাউন্ড চেক`। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার অধিকাংশ প্রয়োগ করা সম্ভব হবে।

ওবামা বলেন, ‘এজন্যই আমরা এখানে এসেছি। শেষ বন্দুক হামলার বিষয়ে কিছু করতে নয়, বরং পরবর্তী হামলার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য।অস্ত্রের পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, তবে তারা আমেরিকাকে জিম্মি করতে পারবে না।’

হোয়াইট হাউজে ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহতদের স্বজনরা। এ সময় ওবামা শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথা স্মরণ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..