× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পি আই ডি

কোনো শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকবে না -শ্রম সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, “কোমলমতি শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের স্কুলে যাওয়া উচিত, মোটর গ্যারেজ, ইটভাটা, বাসা বা দোকানে কাজ করা নয়। শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে।” আজ হাজারীবাগের বালুর মাঠে Esdo ও Educo আয়োজিত ‘শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, “ঢাকা ও অন্যান্য শহরে অনেক পথশিশু (‘টোকাই’) নেশাসহ নানা ঝুঁকিতে রয়েছে। সরকার তাদের স্কুলমুখী করতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছে এবং উপবৃত্তি দিচ্ছে। আমাদের লক্ষ্য, কোনো শিশুই যেন ঝুঁকিপূর্ণ কাজে না থাকে।” তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের এই বয়সে স্কুলে যাওয়া, খেলাধুলা ও আনন্দ করার কথা, কাজ করার নয়।”

Educo-এর প্রকল্প পরিচালক আফজাল করিম খান বলেন, “২০১৮ থেকে আমরা শিশুশ্রম বন্ধে কাজ করছি। কর্মজীবী শিশুদের জন্য বিশেষ স্কুল চালু করেছি।” Esdo-এর নির্বাহী পরিচালক ড. মো: শহীদুজ্জামান যোগ করেন, “শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন জরুরি। আমাদের লক্ষ্য, শিশুশ্রম শূন্যে নামিয়ে আনা।”

অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। Esdo ও Educo-এর প্রতিনিধি এবং কর্মজীবী শিশুরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..