× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

কোনালের বিয়ে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল তিন বছর ধরে মন দেয়া-নেয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। পাত্র মনজুর কাদের জিয়া দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর সাংবাদিক।

গতকাল বুধবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কোনালের মোহাম্মদপুরের বাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। হঠাৎ করেই ঘরোয়া পরিবেশে বিয়ের কাজটা সারেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনাল এমনটাই জানিয়েছেন।

ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘পরিবারের চাপের কারণে আজ সন্ধ্যায় আমাকে বাসায় দেখতে এসেছিল পাত্র। আর কথা বলতে এসে বড় কাজটাই হয়ে গেল। বিয়ে হয়ে গেল। খুব ছোট করে একটা আকদ হয়ে গেল। তবে এক শীতের সন্ধ্যায় খুব জমকালোভাবে বিয়ের আয়োজন করা হবে। যাই হোক বন্ধুকেই বিয়ে করেছি। বন্ধু মনজুর তুমি জনমের জন্য আমার হয়ে গেলে।’

এ বিষয়ে সাংবাদিক মনজুর ফেসবুকে লিখেন, ‘মানুষের জীবনের একটা মুহূর্ত থাকে যেটা সর্বশ্রেষ্ঠ, আমার জীবনেও আজকে একটা সর্বশ্রেষ্ঠ মুহূর্ত দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় সেই মুহূর্ত এত দ্রুত ঘটে গেছে যে, আপনাদের কারোরই সঙ্গে যোগাযোগ করার সময় পাইনি। আমার জীবনের সেই মুহূর্তটা হলো, আমি ও সোমনুর (কোনাল) একসঙ্গে বাকি জীবন কাটাব বলে ভালোবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। সবাই আমাদের নতুন জীবনের দোয়া করবেন।’


এ ক্যটাগরির আরো খবর..